সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পালকিতে সুভাষ চন্দ্র বোস - The News Lion

সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পালকিতে সুভাষ চন্দ্র বোস




দি নিউজ লায়ন ; শনিবার দুপুর ২ টা নাগাদ  দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের বাসন্তী বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত কুলতলী গ্রামে দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবস পালন করল যথাযথ ভাবে।উদ্যোক্তা কুলতলী মিলন তীর্থ সোসাইটি।এদিন গ্রামবাসীরা নেতাজী সুভাষ চন্দ্র বোসের ছবি পালকিতে ফুলের রাশি রাশি বিন্দুতে সাজিয়ে সজ্জিত করে সেই পালকি নিয়ে গ্রামবাসীরা গ্রামের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে চলে সুন্দরবনের সোদামাটির নোনা জলের মেঠো পথ ধরে।


আর প্রত্যন্ত গ্রামের মানুষজন ঘর থেকে বেরিয়ে পুষ্প বৃষ্টিতে,শঙ্খ ধ্বনি,উলুর ধ্বনিতে ভরিয়ে দেয় দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের ছবির পালকিতে।পাশাপাশি এদিন দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের আর্দশ তুলে ধরা হয় পালকি পদ যাত্রার মাধ্যমে।এমনকি এই পদ যাত্রায় ভিড় জমায় কচিকাঁচারা।ফলে অভিনব ভাবে পালিত হল সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে পালকিতে দেশ নায়ক নেতাজী সুভাষ চন্দ্র বোসের ১২৫ তম জন্মদিবস।এদিনের পদযাত্রা

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.